Pages

Ads 468x60px

Sample text

Our Partners

Sample Text

  • HEADING-1 GOES HERE

    DESCRIPTION GOES HERE
  • HEADING-2 GOES HERE

    DESCRIPTION ww.GOES HERE

Resources

Bookmarks

শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১২

চোর এবং চুরি



আল্লাহ তায়ালা এমন এক সত্তা যাকে কখনও কোন দুর্বলতা স্পর্শ করতে পারে না। মানুষের(এবং সমস্ত সৃষ্টির) মধ্যে অনেক সীমাবদ্ধতা আছে। মানুষ যা ইচ্ছা তাই করতে পারে না। সামনে তাকালে পিছনে দেখতে পারে না। তো যদি কেউ কিছু লুকাতে চায় তো একজনের পিছনে সেই কাজটা করলেই হল।
কারন সে তো পিছনে দেখে না। তো মানুষ গোপনে কাজ(গুনাহ) করে আর ভাবে যাক! কেউ দেখে নি!
একথা সে ভুলেই গেছে যে আল্লাহ তায়ালা তো তাকে দেখছেন!
চোর যখন চুরি করে তখন সে এদিক সেদিক দেখে যে কেউ দেখছে কিনা। তো যখন দেখে কেউ নেই তো সে তার কাজ সেরে ফেলে। আর একটা বড় শ্বাস ছাড়ে যে, যাক! কেউ দেখেনি!
এই চোর দুইটা গুনাহ করল। একটা তো সবাই জানে চুরির গুনাহ।
আরও একটা গুনাহ সে করেছে যেটাকে কেউ গুনাহ বলে মনেই করে না। সেটা হল আল্লাহ তায়ালা তাকে দেখা সত্ত্বেও সে পরওয়া করল না। শুধু মানুষের কাছে লুকানো কেই সে যথেষ্ট মনে করল।
আল্লাহ তায়ালা আমাদের মাফ করেন, আমরা কত কাজ এমন করি যে কেউ দেখে নি, কিন্তু আল্লাহ তায়ালা তো ঠিকই দেখেন। এই জন্য কাজ করার আগে একটু ভেবে দেখি যে, আল্লাহ তায়ালা তো আমাকে দেখছেন। এই কাজ করার দ্বারা তিনি আমার উপর নারাজ হবেন না তো! ওনার কাছেই তো আমাদের ফিরতে হবে। সব কাজের হিসাব দিতে হবে। তখন হিসাব দিতে পারব তো?

বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১২

নিজের গোপন সম্পদ-নামাজে ধ্যান,খুশু,খুজু



নামাজি পাঁচ ধরনের-
·       যারা একেবারেই নামাজ পড়ে না।
·       যারা মাঝে মাঝে পড়ে তবে পাঁচ ওয়াক্ত না।
·       পাঁচ ওয়াক্ত পরে তবে নামাজে কোন ধ্যান থাকে না।
·       নামাজে বার বার ধ্যান ছুটে যায় কিন্তু চেষ্টা করে খুশুর সাথে পড়ার।
·       নামায যাদের চক্ষুর শীতলতা, মুহূর্তের জন্যও ধ্যান ছুটে না।
নিজেকে যদি প্রশ্ন করি আমি কোন দলে?
উত্তর যাই হোক সেটা নিজের কাছেই শুনতে ভাল লাগবে না।
আল্লাহ তায়ালা পাঁচ ধরনের নামাজির সাথে পাঁচ রকম আচরণ করবেন।
·       প্রথম অবস্থা - এদের জন্য শাস্তি অবধারিত(যদি আল্লাহ তায়ালা মাফ করে দেন তবে এটা তাঁর অসীম অনুগ্রহের কিছু অংশ কেননা আল্লাহ তায়ালা যা ইচ্ছা করতে পারেন এবং এর জন্য কারো কাছে জবাবদিহি করতে হবে না)।
·       দ্বিতীয় অবস্থা  - নামাজে অবহেলার কারনে এদের হুকুমও উপরের মত।
·       তৃতীয় অবস্থা - এদের ফরজ আদায় হয়ে যাবে কিন্তু নামাজের যে বিশেষ আজর ও সওয়াব তা থেকে তারা বঞ্চিত হবে।ধ্যান না থাকার কারনে আল্লাহ তায়ালা তাদের নামাজে ভ্রুক্ষেপও করবেন না।
·       চতুর্থ অবস্থা - যদিও এদের ধ্যান ছুটে যায় কিন্তু তাদের চেষ্টার কারনে আল্লাহ তায়ালা তাদের নামাজ কবুল করবেন।কিন্তু নামাজের সাথে যে আল্লাহ তায়ালার ওয়াদা তা পুরা হবে না।এই নামাজ দ্বারা নিজের জরুরত আল্লাহ তায়ালার সাহায্য নিয়ে পুরা করা যাবে না।যেমন সাহাবায়ে কেরাম করেছিলেন।
·       পঞ্চম অবস্থা - এই নামাজের দ্বারা আল্লাহ তায়ালার ওয়াদা দুনিয়াতেই ফলবে। এটাই হাক্বীকী নামাজ যে নামাজ আল্লাহ তায়ালা বান্দার কাছে চান।এই নামাজ দ্বারাই সাহাবায়ে কেরাম তাদের দুনিয়াবী সমস্যার সমাধান করিয়ে নিয়েছিলেন।
আমার এক আত্মীয় তার মেয়েকে ছোটো বেলা থেকে নাচ গান শিখিয়েছেন। মেয়ে সুন্দর করে গাইবে সবাই তার প্রশংশা করবে এটাই উদ্দেশ্য। তো সুন্দর গলার স্বর এটাও একটা যোগ্যতা।আর এর জন্য বাবা ছোটো থেকেই তাকে শেভাবে গড়ে তুলছেন।
খুবই চিন্তা করার বিষয় যে, যোগ্যতা আসার জন্য তার পিছনে সময় দিতে হয়।
খুশু খুজুর সাথে নামাজ পড়া এটা যে একটা যোগ্যতা এভাবে কি কেউ ভাবি?
একটা ছোট মেয়ে গান শিখবে তার জন্য যদি তাকে শিক্ষক রেখে শিখাতে হয় তাহলে নামাজ শিখার জন্য কি করা দরকার।
এই জন্য নিজেকে আসলে ছাত্র ভাবা, যে আমি একজন ছাত্র এবং আমাকে ঐ নামাজ শিখতে হবে যে নামাজে মুহুর্তের জন্যও ধ্যান ছুটে না।
আল্লাহ তায়ালা আমার কাছে ঐ নামাজই চাচ্ছেন। আর যদি আমি আমার নামাজ কে সুন্দর করতে পারি তো আমি দুনিয়াতে আল্লাহ তায়ালার সাহায্য পাবো আর আখেরাতে আল্লাহ তায়ালা যে আজর ও সওয়াব রেখেছেন আমিও তার শামিল হব।
বান্দা যখন নামাজে দাঁড়ায় তো আল্লাহ তায়ালা তার দিকে পুরোপুরি মনোযোগ দেন।বান্দা যতক্ষন নামাজের প্রতি মনোযোগী থাকে আল্লাহ তায়ালাও তার প্রতি মনোযোগী থাকেন। বান্দা যখন অবহেলা করে তো আল্লাহ তায়ালাও তার ব্যাপারে উদাসীন হয়ে যান।
যদি আমার নামাজের ভিতর বাহির সুন্দর হয়ে যায় তবে বাহির থেকে কেউ বুঝবেও না যে কত বড় সম্পদ আমার ভিতরে আছে।
তাই নামাজ হচ্ছে নিজের গোপন সম্পদ। এই সম্পদ হাসিল করার জন্য নিজেকে বিলীন করা চাই।
আল্লাহ তায়ালা আমাদের কবুল করেন।

বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১২

দাওয়াতের কাজ ও দুনিয়ার মাল-মাত্তা



হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কে সাথে নিয়ে দাওয়াতের কাজ এমনভাবে করেছিলেন যেন তাদের আর কোন কাজ ছিল না।
এটাই তাদের একমাত্র কাজ ছিল।আনসারী সাহাবীরা হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এই শর্তে বাইয়াত হয়েছিলেন যে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তারা তাদের জান,মাল সমস্ত কিছু দিয়ে সাহায্য করবেন।
আল্লাহ তায়ালা তাদের মরতবা কে বৃদ্ধি করুন এবং তাদের আখেরাতে উচ্চ মাকাম দান করুন।দ্বীনের কাজের ব্যাপারে তাঁরা ছিলেন খালেস এবং পরিশ্রমী । অন্য কোন কিছুই তাদের কাছে দ্বীনের কাজের চেয়ে বড় ছিল না।
মুহাজির সাহাবিরা তাদের ঘরবাড়ি,আত্মীয় স্বজন সব ছেড়ে মদিনায় দ্বীনের মেহনত করতেন। দ্বীন তাদের খাছে অনেক বড় জিনিস ছিল এবং এটাকেই তারা কামিয়াবীর সোপান জানতেন।তাদের এই কোরবানির বদলা তো আল্লাহ তায়ালা নিজের কাছে রেখে দিয়েছেন।
হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় মুসলমানদের মধ্যে তিনটি দল ছিল।মুহাজির,আনসার,মুনাফিক।
মুনাফিক ছিল তারা যারা মুসলমানদের সাথে থাকত,নিজেদের মুসলমান বলে দাবি করত,কিন্তু যখনি কোন কঠিন কাজ উপস্থিত হত তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে সরে যেত।
যখন আল্লাহ তায়ালার রাস্তায় বের হওয়ার ডাক আসত তারা হয় যেতো না,নাহয় পিছনে পিছনে থাকত।কিন্তু গনিমতের মাল নেওয়ার জন্য সবার আগে আসতো।
কিন্তু সাহাবায়ে কেরাম ছিলেন সম্পূর্ণ বিপরীত। তারা জিহাদে থাকতেন আগে,কিন্তু দুনিয়ার লোভনীয় বস্তু থেকে তারা থাকতেন দূরে দূরে ।
হুনাইনের যুদ্ধে অনেক নতুন মুসলমান অংশ নিলেন। অবস্থা এমন দাঁড়াল যে মুসলমানদের সংখ্যা কাফেরদের চেয়েও বেশি হয়ে গেলো। কিন্তু আল্লাহ তায়ালা তো সংখ্যার মোহতাজ নন। এদিকে মুসলমানরা যখন একথা চিন্তা করল যে আজ তো আমরা এমনিতেই জিতব কারন আমরাই বেশি। আল্লাহ তায়ালার নিকট তা পছন্দ হল না।গলদ এক্বিনের কারনে আল্লাহ তায়ালার সাহায্য আসার রাস্তা বন্ধ হয়ে গেলো। অল্প সময়ের মধ্যে মুসলমানদের অবস্থা শোচনীয় হতে লাগলো। একসময় হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ময়দান খালি। যারা নতুন মুসলমান ছিল তারা কেউ নেই।
হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, “হে আনসার!”
ডান দিক থেকে উত্তর আসল,”লাব্বায়েক ইয়া রসুলুল্লাহ!”
হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাক দিলেন, “হে আনসার!”
বাম দিক থেকে উত্তর আসলো, “লাব্বায়েক ইয়া রসুল্লাল্লাহ”।
এখন শুধু সাহাবীরাই ময়দানে। কাফেররা দেখল যে ময়দান খালি,অল্প কিছু আছে।তারা ধরেই নিল তাদের জয় হয়্যে গেছে। অল্প সময়ের মধ্যে সাহাবিরা আবার আল্লাহ তায়ালার দিকে মোতাওয়াজ্জু হলেন।তারা বুঝতে পারলেন আজ আল্লাহ তায়ালার সাহায্য ছাড়া যুদ্ধ জয় অসম্ভব। এই সেই এক্বীন যার বুনিয়াদের উপর বদর,উহুদ প্রমুখ যুদ্ধে আল্লাহ তায়ালার সাহায্য এসেছিল। যার বুনিয়াদের উপর বড় বড় শক্তি মুসলমানদের পদানত হয়েছিল। এই বুনিয়াদ যদি ভেঙ্গে পড়ে তবে দুনিয়ার সব মুসলমান মিলেও আল্লাহ তায়ালার সাহায্য নামাতে পারবে না, এটাই আল্লাহ তায়ালা বুঝিয়ে দিলেন হুনাইনের যুদ্ধে।
অল্প সময়ের মধ্যে বিজয় হয়ে গেল,মুসলমানরা গনিমতের মাল নিয়ে ঘরে ফিরল। কিন্তু অবাক করা বিষয় যে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল যারা নতুন মুসলমান তাদের মধ্যে (যারা জিহাদে পৃষ্ঠ প্রদর্শন করেছিল ) বণ্টন করে দিলেন। কিছু কিছু দুর্বল আনসার সাহাবী এই মন্তব্য করলেন,যুদ্ধের সময় আমরা আর মাল বণ্টনের বেলায় তারা(অগ্রাধিকার)! যখন হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কানে এ কথা গেল,তিনি সব আনসার দেরকে ডাকলেন,আর এ মন্তব্যের বিষয়ের অভিযোগ করলেন। তারপর তাদেরকে এ কথা বললেন(সারমর্ম এই), তোমরা কি এই ব্যাপারে সন্তুষ্ট নও যে সবাই দুনিয়া নিয়ে ঘরে ফিরুক আর তোমরা আল্লাহ এবং আল্লাহর রসূলকে নিয়ে ঘরে ফিরো!
সাহাবায়ে কেরাম অনেক কাঁদলেন, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কাঁদলেন।
সাহাবায়ে কেরাম আখেরাত নিয়ে ঘরে ফিরলেন। আসলে আমরা যে আমল করি এর উদ্দেশ্য তো দুনিয়া হতে পারে না।
আখেরাতই আমাদের আসল উদ্দেশ্য। আল্লাহ তায়ালা আমাদের বুঝ দান করেন। আমরা দাওয়াতের কাজ করি( কতটুকু তা আল্লাহ তায়ালা ভালো জানেন) কিন্তু নিজেকে একটু প্রশ্ন করি, আমি কি এই আদর্শের উপর আদৌ উঠতে পেরেছি?

মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১২

Search (Don't Edit)

Navigation-Menus (Do Not Edit Here!)